মুখ্যমন্ত্রীর সভায় আসার পথে পুরুলিয়ায় নিহত তৃণমূল কর্মীর পরিবারকে অর্থসাহায্য অভিষেকের - The News Lion

মুখ্যমন্ত্রীর সভায় আসার পথে পুরুলিয়ায় নিহত তৃণমূল কর্মীর পরিবারকে অর্থসাহায্য অভিষেকের




দি নিউজ লায়ন ;  তৃণমূলের জনসভায় আসার পথে বাস থেকে পড়ে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়াল জেলা তৃণমূল। বুধবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের পাঠানো ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপুরণ তুলে দেওয়া হয় নিহত তৃণমূলকর্মীর পরিবারের হাতে। 


গত মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়াতে মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বাস থেকে পড়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী বেঞ্জামিন সান্ডিল(৪৫)-এর। তার বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডির থানার বুড়দাতে। এদিন মৃত তৃণমূল কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন তার বাড়িতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদো টুডু,পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়,মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূলের সভাপতি সুশান্ত মাহাতো, মুখপাত্র নবেন্দু মাহালি সহ একাধিক নেতা ও কর্মীরা।


 পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু বলেন, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে দু লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন। তার কন্যার পড়াশুনার দায়িত্ব নিয়েছেন জেলা সভাধিপতি। আমরা ওই পরিবারের পাশে রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.